ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে ভাগ্নিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সৎ মামা গ্রেপ্তার

ads

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ভাগ্নিকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সৎ মামা আবুল কালামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের কেরামত উল্লাহ ছেলে আবুল কালাম গেলো ৬ জানুয়ারি তার সৎ বোনের মেয়েকে অপহরণ করে। এরপর থেকে আবুল কালাম তার ভাগ্নিকে বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় আবুল কালামের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ তাকে পার্শ্ববর্তী ছাতক উপজেলা থেকে গ্রেপ্তার করে।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গেলো বুধবার রাতে ছাতক থানার গহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান। কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page